বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠনের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানানো হয়। সংগঠনটি আশা প্রকাশ করেছে, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
বিবৃতিতে আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে এবং বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে।
সাদা দল আরও প্রত্যাশা জানায়, নতুন মন্ত্রিসভা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার দেবে।
নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানের মন্ত্রিসভাকে অভিনন্দন জানাল ঢাবি সাদা দল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।