প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের হজযাত্রীদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এসব উপহার শুক্রবার ঢাকার হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, উপহারসামগ্রীর মধ্যে রয়েছে এক লক্ষ বোতল মিনারেল পানি, যা হজ ক্যাম্পে আগত হজযাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এছাড়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য ব্যাকপ্যাক, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরসহ বিভিন্ন সামগ্রী প্যাকেটজাত করে পাঠানো হয়েছে।
আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন।
এই উদ্যোগের মাধ্যমে সরকার হজযাত্রীদের প্রতি শুভেচ্ছা ও সহানুভূতির প্রকাশ ঘটিয়েছে, যাতে তারা যাত্রার আগে প্রয়োজনীয় সামগ্রী পেতে পারেন।
হজ ফ্লাইট উদ্বোধনের আগে হজযাত্রীদের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।