Web Analytics

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে মোট ২২ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে চীন। নেপাল সরকার জানিয়েছে, চীন সরকার ৩৫ কোটি নেপালি রুপি দিয়েছে, যার মূল্য প্রায় ২০ লাখ ডলার। চীনা রেড ক্রস আরও ২ লাখ ডলার সহায়তা দিয়েছে। রোববার নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং মাওমিং অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলের হাতে ৩৫ কোটি নেপালি রুপির চেক তুলে দেন। একই দিনে রেড ক্রসের সহায়তাও নেপাল সরকারের কাছে হস্তান্তর করা হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াং বন্যায় প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রদূত ঝাং তাদের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি অর্থমন্ত্রীকে বলেন, এই দুর্যোগে নেপাল একা নয় এবং চীন সবসময় নেপালের পাশে রয়েছে।

গত বুধবার নেপালের উত্তর ও মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা আঘাত হানে। নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের বড় অংশ ধসে পড়া অথবা তুষারধসকে এর সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ভোতেকোশি নদীর বন্যার পানিতে ঘরবাড়ি, যানবাহন, সড়ক ও সেতু ভেসে যায় এবং জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। নেপালে মৃতের সংখ্যা ৯১৯ এবং প্রায় ৪ হাজার ২৫০ জন নিখোঁজ। তিব্বতে ১৬ জন নিহত ও প্রায় ৫৫০ জন নিখোঁজ রয়েছেন।

31 Aug 26 1NOJOR.COM

নেপালের বন্যাদুর্গতদের জন্য চীনের ২২ লাখ ডলারের সহায়তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।