সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সরকারে বড় ধরনের রদবদল করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্যমতে, তিনি কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে পদচ্যুত করেছেন, যাদের মধ্যে তার ভাই মাহের আল-শারাও রয়েছেন। হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমা’কে প্রেসিডেন্সি কার্যালয়ের মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা ও কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে যথাক্রমে খালেদ ফাওয়াজ জারুর ও বাসেল হাফেজ আল-সুয়েদানকে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন তথ্যমন্ত্রী খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান ছিলেন। এই রদবদলের কারণ এখনো প্রকাশ করা হয়নি। ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভায় প্রেসিডেন্ট শারার ঘনিষ্ঠদের প্রভাব ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রেসিডেন্ট শারা হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ কয়েকটি প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট শারা বড় রদবদলে ভাইসহ কয়েক মন্ত্রীকে সরালেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।