মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়, কিন্তু সেই চুক্তি কীভাবে করতে হবে তা দেশটি জানে না। ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারে না। পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে তিনি দাবি করেন, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেই এবং সেখানে মূল্যস্ফীতি খুব খারাপ।
মার্কিন প্রেসিডেন্ট আরও পূর্বাভাস দেন যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাবে। তাঁর ভাষায়, তেলের দাম পাথরের মতো নিচে নেমে যাবে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে তিনি এসব কথা বলেন।
ট্রাম্পের দাবি, ইরান চুক্তি চায় কিন্তু তা করার উপায় জানে না
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।