Web Analytics

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোর্দ্দ রেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজার এলাকায় একই রাতে চারটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। চোর চক্রটি চুরি করা একটি মিটারের বোর্ডে মোবাইল নম্বর লিখে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা দাবি করেছে।

স্থানীয় সূত্র জানায়, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙার মিলের একটি মিটার চুরি হয়েছে। ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের মিটার এবং একই এলাকার তারিকুল ও মইনুলের দুটি আবাসিক মিটারও চুরি হয়। ভুক্তভোগী মাহে আলম বলেন, একই রাতে তাঁদের এলাকা থেকে চারটি মিটার চুরি হয়েছে।

মাহে আলমের ভাষ্য অনুযায়ী, চোরেরা তাঁর চুরি হওয়া মিটারের বোর্ডে একটি মোবাইল নম্বর লিখে যোগাযোগ করতে বলে। পরে ওই নম্বরে কল করলে মিটার ফেরত দেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি জেনেছে এবং চোর চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে তদন্ত চালানো হবে।

06 Sep 26 1NOJOR.COM

তারাগঞ্জে চার মিটার চুরি, একটি ফেরত দিতে ৫ হাজার টাকা দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।