Web Analytics

গাজীপুর মহানগরের বিটিপাড়া এলাকায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট মালামাল নিয়ে কৌশিক খান ও যুবদল নেতা নাজমুলের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে কৌশিক খানের লোকজন ঝুট মালামাল আনতে গেলে অপর পক্ষ বাধা দেয়, এতে সংঘর্ষ শুরু হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানান।

জিএমপি’র বাসন থানার ওসি হারুন উর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলি বা ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

08 Mar 26 1NOJOR.COM

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।