Web Analytics

চার দিনের সরকারি জাপান সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রাত পৌনে ৩টার কিছু পরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ২৬ অক্টোবর জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকগুলোতে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নারিতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টার দিকে যাত্রা শুরু করে। সন্ধ্যা ৬টায় নির্ধারিত যাত্রা বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়, যার ফলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় পৌঁছাতে গভীর রাত হয়।

30 Oct 26 1NOJOR.COM

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।