বাংলাদেশ ও মালয়েশিয়া ধর্মীয় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। মঙ্গলবার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে একমত হন।
বৈঠকে ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, হজ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে একে অপরের সর্বোত্তম চর্চা অনুসরণ করা যেতে পারে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মন্ত্রীরা ভবিষ্যতে ধর্মীয় সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন এবং বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর করার উপায় নিয়েও আলোচনা করেন।
ধর্মীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়ার ঐকমত্য
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।