Web Analytics

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করতে ভারতকে আহ্বান জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের (কিশোরগঞ্জ-৫) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মন্ত্রী তার সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও জনগণের দৃঢ় সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে।

ড. রহমান জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

28 Apr 26 1NOJOR.COM

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজে ইতিবাচক পরিবর্তনের আশায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।