Web Analytics

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকির, ৩০, লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ভ্রমণকারীরা জানান, শুক্রবার সকালে শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারীকে নিয়ে একটি বাল্কহেড নৌকা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারের উদ্দেশে যায়। মাজার দেখা শেষে রাতে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে নৌকাটি ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় রকি, লিটন ও ওহাব পানিতে পড়ে যান।

স্থানীয়ভাবে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে শুক্রবার রাতেই ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌপুলিশ যৌথ উদ্ধারকাজ শুরু করে। ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে।

14 Sep 26 1NOJOR.COM

পদ্মা নদী থেকে ৩৭ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।