গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের সংরক্ষিত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলকারীদের হামলায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ডোমবাড়িচালা এলাকার সাতখামাইর বন বিটে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বন বিভাগের একটি সরকারি গাড়িও ভাঙচুর করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, দুলাল ও আরমান নামে দুই ব্যক্তি বনভূমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করছিলেন। উচ্ছেদ অভিযান শুরু হলে তারা ও তাদের সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীপুর থানার ওসি জানান, হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গাজীপুরের শ্রীপুরে উচ্ছেদ অভিযানে হামলায় বন কর্মকর্তাসহ ১৬ জন আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।