প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন রোববার রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠসংলগ্ন বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত ব্লু স্কাই স্কুল পরিদর্শন করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটিতে তিনি সাধারণ জনগণের সন্তানদের ভর্তি ফি কমানো এবং বিভিন্ন সুবিধা বাড়ানোর বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুলটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী তাঁকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুবিধা বৃদ্ধি, সাধারণ মানুষের সন্তানদের ভর্তি সহজ করা এবং ব্যয় কমানোর উপায় নির্ধারণে যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। তিনি বলেন, অটিস্টিক শিক্ষার্থীদের ক্ষেত্রে একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী পরিচালনা করতে পারেন না; কোনো কোনো ক্ষেত্রে একজন বিশেষায়িত শিক্ষক একজন শিক্ষার্থীর দেখাশোনা করেন।
মন্ত্রী ব্যয় কমানোর উপায় বিবেচনার পরামর্শ দেন। তিনি জানান, ভবিষ্যতে শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানোর পরিকল্পনা করা হবে। স্কুলটিকে সরকারি সহযোগিতা দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটি কার্যকরভাবে কাজ করতে পারবে।
ব্লু স্কাই স্কুলে ব্যয় কমানো ও বিশেষ চাহিদার সেবা বাড়ানোর নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।