বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ষোলঘর মৃধাবাড়ি ঈদগাহ মাঠে এক জনসভায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের সামাজিকভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেলে ‘মাদককে না বলি’ স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মাদকের সঙ্গে জড়িতদের প্রতিহত করা না গেলে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না এবং আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন আসন্ন চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও সাংবাদিক মো. নুরুল হক খান। তিনি জানান, অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। মাদক ও জুয়ামুক্ত চরকালেখান ইউনিয়ন পরিষদ গঠনকে তিনি তাঁর মূল লক্ষ্য বলেন। মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মুলাদীতে মাদকসেবী ও বিক্রেতাদের সামাজিকভাবে প্রত্যাখ্যানের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।