লেবাননের অভ্যন্তরে ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান আরও জোরদার করায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকেরা অবিলম্বে এই যুদ্ধংদেহী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, লেবাননে ছড়ানো সামরিক উত্তেজনার কোনো অজুহাতই যৌক্তিক নয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ পররাষ্ট্রসচিব ইভেট কুপার ইসরাইলকে লেবাননে সামরিক কার্যক্রম অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে এই আগ্রাসন কূটনীতির পথ রুদ্ধ করছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইসরাইলের অগ্রযাত্রাকে গুরুতর উদ্বেগের কারণ বলে উল্লেখ করেছেন এবং সব পক্ষকে বৈরিতা বন্ধের আহ্বান জানিয়েছেন। কাতার দক্ষিণ লেবাননে ইসরাইলের স্থল অভিযানকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও বিপজ্জনক উসকানি হিসেবে নিন্দা জানিয়েছে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে ফোনালাপে বৈরুতের প্রতি কায়রোর পূর্ণ সংহতি প্রকাশ করে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান।
লেবাননে ইসরাইলের অভিযান জোরদারে বিশ্বনেতাদের নিন্দা, ফ্রান্সের জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।