Web Analytics

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা খালেক বাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা এবং সরকারি যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার নায়েব সুবেদার মো. শওকত হোসেন ২৩ নভেম্বর মামলাটি করেন।

এজাহার অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় ঘটনা ঘটে। এতে সংঘবদ্ধ বেআইনি জনতা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে। কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধনের অভিযোগও আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিজিবির মামলা ও টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা পৃথক মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা আগের মামলায় ২৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৮ হাজার জনকে আসামি করা হয়। দুটি মামলায় মোট আসামির সংখ্যা ১৩ হাজার ৩৪ জন; পুলিশের মামলার এজাহারে ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলা হয়েছে।

27 Nov 26 1NOJOR.COM

টুঙ্গিপাড়ার সহিংসতায় বিজিবির মামলায় আটজনসহ ৫ হাজার ৮ জন আসামি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।