Web Analytics

লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও রয়েছেন। মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরাইল আন্তর্জাতিক আইন ও মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চিকিৎসাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ ইসরাইল নতুন সামরিক অভিযান শুরু করার পর থেকে সারা দেশে ২ হাজার ৮৪৬ জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ওই সময়ের মধ্যে ১৩০টির বেশি ইসরাইলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলি সাফিউদ্দিন আলজাজিরাকে বলেন, প্রতিদিন তাঁরা জীবন ঝুঁকির মধ্যে কাজ করছেন।

২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ১২ লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও হামলার মাত্রা কমেনি, বরং আরও বেড়েছে।

11 May 26 1NOJOR.COM

লেবাননে ইসরাইলি হামলায় ৫১ জন নিহত, চিকিৎসাকর্মীসহ বহু হতাহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।