Web Analytics

৩০ অক্টোবর রাত আনুমানিক ১টা ৩৬ মিনিটে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

হ্নীলা, হোয়াইক্যং, উলুবনিয়া, আঞ্জুমানপাড়া, নলবনিয়া, রহমতের বিল ও ঘুমধুমসহ বিভিন্ন এলাকা থেকে শব্দ শোনার কথা জানান স্থানীয়রা। তাঁদের ভাষ্য, বিস্ফোরণের পরও থেমে থেমে ভারী ও হালকা গুলির শব্দ ভেসে আসে। বিস্ফোরণের সঠিক কারণ ও স্থান তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি; কেউ কেউ জান্তা বাহিনীর বিমান হামলার আশঙ্কা প্রকাশ করেন।

বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়নের খারাংখালী সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের প্রমাচংওয়া এলাকায় বিস্ফোরণ ঘটে। সংস্থাটির ধারণা, রাখাইন রাজ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আরাকান আর্মি ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি টহল জোরদার করেছে বিজিবি।

31 Oct 26 1NOJOR.COM

মিয়ানমারের চার বিস্ফোরণে সীমান্তে আতঙ্ক, টহল জোরদার করেছে বিজিবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।