Web Analytics

জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা শরীয়তপুরের নাওডোবা এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চের প্রথম পথসভা সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন। আরও ছিলেন ফরিদপুর অঞ্চল টিমের সদস্য এবং ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী ও মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান।

প্রস্তুতিমূলক কর্মসূচিতে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিকসহ আঞ্চলিক ও স্থানীয় জামায়াত নেতারাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশ্নের জবাব দেন। তারা জানান, লংমার্চ ও নাওডোবার প্রথম পথসভাকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ব্যাপক জনসমাগমের আশা করছেন।

22 Oct 26 1NOJOR.COM

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ৩১ অক্টোবরের লংমার্চে ১১ দলের প্রস্তুতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।