Web Analytics

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে জয় পেয়েছেন কংগ্রেস সদস্য ইলহান ওমর। মঙ্গলবারের এই জয়ের মাধ্যমে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন নিশ্চিত করেছেন। প্রাথমিক ফল অনুযায়ী, তিনি ৮০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

ইলহান ওমর ২০১৮ সাল থেকে মিনেসোটার এই জেলা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে চারবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলি টি লে, আবেনা ম্যাকেঞ্জি, লাটোনিয়া রিভস ও নাট শ্লুটার। এবারের প্রাইমারিতে তাঁকে বড় কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি।

অভিবাসনবিষয়ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির সমালোচক হিসেবে পরিচিত ওমর গত সাধারণ নির্বাচনে প্রায় ৫০ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ২০২৪ সালের ডেমোক্রেটিক প্রাইমারিতেও তিনি ১৩ পয়েন্টের ব্যবধানে জেতেন। এদিকে রিপাবলিকান প্রাইমারিতে জন নাগেল ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

12 Aug 26 1NOJOR.COM

মিনেসোটার পঞ্চম জেলায় ডেমোক্রেটিক প্রাইমারিতে ৮০ শতাংশের বেশি ভোটে জিতেছেন ইলহান ওমর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।