Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে, শেখ হাসিনার আমলে তা ছিল না। রোববার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতা মানে এই নয়—কেউ মিথ্যা তথ্য ছড়াবে বা বিভ্রান্তি তৈরি করবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয় এবং কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন। আগে সাংবাদিকেরা নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রশ্ন করার সাহস পেতেন না, এখন সেই পরিবেশ বদলে গেছে।

তিনি আরও জানান, চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

01 Feb 26 1NOJOR.COM

শেখ হাসিনার আমলের তুলনায় এখন সামাজিক মাধ্যমে বেশি স্বাধীনতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।