ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স মাঝআকাশে দরজা খুলে যাওয়ার পর রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর বিমানটিতে থাকা নারী রোগী অঞ্জনা ভৌমিকের মৃত্যু হয়। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঘটনাটি নিশ্চিত করেছে। নিহত অঞ্জনা ভৌমিক ভারতীয় নাগরিক ছিলেন। এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ড. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই স্বজন সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ ছিল।
বিমানটি পরিচালনা করছিল ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। সি-৯০এ মডেলের বিমানটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ এবং এটি আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল। বিমানটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ ও সহ-পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট সাতজন আরোহী ছিলেন।
দরজা খোলার পর ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।