জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান রোববার হেলিকপ্টারযোগে নোয়াখালী যাচ্ছেন হাতিয়ায় নির্যাতনের শিকার তিন সন্তানের জননীকে দেখতে। তাঁর পিএস নজরুল ইসলাম জানিয়েছেন, ওই নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার রাতে ডা. শফিকুর রহমান ভিডিও কলে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং নোয়াখালী যাওয়ার আশ্বাস দেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও তাঁর সঙ্গে যাওয়ার কথা রয়েছে।
জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, ডা. শফিকুর রহমান ভিডিও কলে ওই নারীকে নিজের বোন আখ্যা দিয়ে সমবেদনা জানান। অন্যদিকে নাহিদ ইসলাম তাঁকে মা বলে সম্বোধন করে একাত্মতা প্রকাশ করেন। এনসিপির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, মাহবুবুর রহমান শামীমের নির্দেশে নব্য বিএনপির লোকজন হাতিয়ায় তাণ্ডব চালাচ্ছে এবং এই নির্যাতন তারই অংশ।
খবরে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে কয়েকজন ব্যক্তি ওই নারীর ঘরে ঢুকে তাঁর স্বামীকে বেঁধে ফেলে এবং এনসিপিকে ভোট দেওয়ার অভিযোগে তাঁকে পাশবিক নির্যাতন চালায়।
শাপলা প্রতীকে ভোট দেওয়া নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।