Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোববার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই মাধ্যমগুলোর প্রভাব ক্রমবর্ধমান হওয়ায় নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

মন্ত্রী বলেন, মানুষ স্বভাবতই অন্যের কথা শুনতে ও বিশ্বাস করতে চায়, ফলে প্রভাবশালী ব্যক্তিরা সমাজে চিন্তাকে প্রভাবিত করতে পারেন। এটি যেমন ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তেমনি অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। চলচ্চিত্রের শক্তি সম্পর্কে তিনি বলেন, এটি এমন একটি মাধ্যম যা মানুষের আবেগকে গভীরভাবে নাড়া দিতে পারে এবং এই শক্তিকে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি নৈতিক মানদণ্ড ও দায়িত্ববোধের প্রতি সমান গুরুত্ব দিতে পরামর্শ দেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

05 Apr 26 1NOJOR.COM

সামাজিক যোগাযোগমাধ্যমে নৈতিক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য তথ্যমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।