Web Analytics

যুক্তরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হওয়া এক রেফারিকে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে সরিয়ে দিয়েছে ফিফা। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়, ইউরোপের একটি প্রতিযোগিতায় দায়িত্ব পালনের সময় লন্ডনের একটি হোটেলে অবস্থানকালে ওই ৩০ বছর বয়সী ম্যাচ অফিসিয়ালকে মেট্রোপলিটন পুলিশ আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পান, তবে তদন্ত এখনো চলছে।

ঘটনার পর ফিফা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে জানায়, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই কর্মকর্তাকে কোনো ফিফা প্রতিযোগিতায় রাখা হবে না। উয়েফাও একই সিদ্ধান্ত নিয়েছে, তাদের ম্যাচগুলোতেও তাকে দায়িত্ব দেওয়া হবে না। তদন্তের স্বার্থে অভিযুক্ত রেফারির নাম প্রকাশ করা হয়নি।

ফিফা সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের জন্য ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা থেকেই এখন একজনকে বাদ দেওয়া হয়েছে।

29 Apr 26 1NOJOR.COM

যুক্তরাজ্যে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ রেফারি প্যানেল থেকে কর্মকর্তাকে সরাল ফিফা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।