Web Analytics

সমালোচনার মুখে সরকারি অর্থে নিজের প্রচারসংবলিত টেলিভিশন বিজ্ঞাপন বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখন থেকে এসব বিজ্ঞাপনের খরচ তিনি নিজে অথবা তাঁর রাজনৈতিক তহবিল এমএজিএ প্যাক বহন করবে। নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশজুড়ে তিনটি বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল।

ট্রাম্প বিজ্ঞাপনগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ইতিবাচক প্রচার’ বলে সাফাই দেন। প্রতিবেদনে বলা হয়েছে, এতে অন্তত ১৫ লাখ ডলার সরকারি অর্থ ব্যয় হয়েছে। একটি বিজ্ঞাপনে ট্রাম্পকে বলতে দেখা যায়, ‘আমেরিকা কখনো কমিউনিস্ট দেশ হবে না’; এরপর কোরাসে ‘লাভ মি’ শোনা যায়। আরেকটিতে মাউন্ট রাশমোরের ছবি এবং আমেরিকার ‘স্বর্ণযুগ’ নিয়ে ট্রাম্পের বক্তব্য ছিল।

দুই দলের আইনপ্রণেতা ও নীতিশাস্ত্র বিশেষজ্ঞরা সরকারি অর্থ রাজনৈতিক প্রচারে ব্যবহারের অভিযোগে স্বাধীন তদন্ত চেয়েছেন। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ২ কোটি ডলার তহবিল বিজ্ঞাপনগুলোর জন্য স্থানান্তর করা হয়েছে এবং একটি বিজ্ঞাপন ২০২৪ সালের ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টাও তদন্ত চেয়েছেন। তবে এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার বিজ্ঞাপনগুলোকে যথাযথ বলেছেন এবং তদন্তের অনুরোধ নাকচ করেছেন।

06 Oct 26 1NOJOR.COM

সমালোচনার পর নিজের প্রচারমূলক বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যবহার বন্ধের ঘোষণা ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।