Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। মন্ত্রী বলেন, বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের ‘রিক্রুটিং এজেন্ট লাইসেন্স ও সাব-এজেন্ট নিবন্ধন বিধিমালা’ প্রণয়ন করে দালালদের আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে জেলা ও উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং প্রবাসী শ্রমিকদের সহায়তায় বিমানবন্দরে হেল্প ডেস্ক চালু রয়েছে। সরকার মৃত প্রবাসী শ্রমিকদের মরদেহ সরকারি সহায়তায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করেছে।

10 Jul 26 1NOJOR.COM

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠাবে বাংলাদেশ সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।