টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত সখীপুরের কীর্তনখোলা গ্রামের মোশারফ হোসেনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার সকালে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন, আর্থিক সহায়তা প্রদান করেন এবং মোশারফের দুই ছেলের পড়াশোনা ও ভবিষ্যৎ চাকরির দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
আযম খান বলেন, মোশারফ কোনো যুদ্ধে যাননি, বিদেশে মিসাইল হামলায় নিহত হয়েছেন, তাই বিএনপি এই পরিবারের সঙ্গে সবসময় থাকবে। তিনি জানান, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
রবিবার সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় মোশারফ হোসেন নিহত হন।
সৌদিতে ইরানের হামলায় নিহত টাঙ্গাইলের মোশারফের পরিবারের পাশে থাকার অঙ্গীকার বিএনপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।