নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, রাজনৈতিক মত, ধর্ম বা জাতিগত পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার তাদের জন্যও যারা বিএনপিকে ভোট দেননি। তিনি পুনর্ব্যক্ত করেন, দলমত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এবং সরকারের লক্ষ্য একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা।
তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত একটি ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে পুনর্গঠনের পথে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি দমনকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, জুয়া ও মাদক বিস্তারকে সামাজিক অস্থিরতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তা দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হবে এবং রাজনৈতিক প্রভাব বা জবরদস্তির পরিবর্তে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
জাতির উদ্দেশে ভাষণে সকল নাগরিকের সমান অধিকার ও আইনের শাসনের অঙ্গীকার তারেক রহমানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।