Web Analytics

চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহিদুল ইসলাম (১৮)। শুক্রবার সকাল ৮টার দিকে হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে খেলা শেষে তিনি গোলপোস্টের লোহার বারে ঝুলে উল্লাস করছিলেন। এ সময় বারটি ভেঙে তার বুকের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহিদুল পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের কলসির দীঘির পাড় এলাকায় ভগ্নিপতির সঙ্গে থাকতেন এবং রঙমিস্ত্রির কাজ করতেন। তার দুলাভাই মো. রবিউল জানান, সকালে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে জয়ের পর উল্লাসের সময় দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

03 Jul 26 1NOJOR.COM

চট্টগ্রামে ফুটবল জয়ের উল্লাসে গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।