Web Analytics

বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের কারণে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে পর্যাপ্ত অর্থায়নের অভাবের অভিযোগ তোলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিলি অভিযোগ করেছেন যে সরকার ও অর্থ মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দে যথাযথ উদ্যোগ নেয়নি। তার চিঠিতে উল্লেখ করা হয়, সরকার প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি এবং অর্থ মন্ত্রণালয়ও অনাগ্রহ দেখিয়েছে।

গত কয়েক মাস ধরে প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছিল, তবে বাজেট সংক্রান্ত মতবিরোধের কারণে সরকারের আলোচিত ‘ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান’ গত বছর থেকেই আটকে আছে। বিশ্লেষকদের মতে, হিলির পদত্যাগ সরকারে বড় রাজনৈতিক ধাক্কা এবং প্রতিরক্ষা নীতি নিয়ে বিতর্ক আরও বাড়াতে পারে।

12 Jun 26 1NOJOR.COM

সামরিক ব্যয় নিয়ে মতবিরোধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।