Web Analytics

পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় কুয়েতে যাওয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জিয়াউর রহমান জিয়া দুর্ঘটনায় নিহত হওয়ার ১২ দিন পর রোববার দেশে ফিরেছেন। তবে তিনি ফিরেছেন নিথর দেহ হয়ে। সকালে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্না-আহাজারিতে গ্রামের পরিবেশ শোকাচ্ছন্ন হয়ে ওঠে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর কুয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় জিয়াউর রহমানের মৃত্যু হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ ফেরার অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান হলেও পরিবারের জন্য তা অসহনীয় বেদনার মুহূর্ত হয়ে আসে।

জিয়াউর রহমান ছিলেন আব্দুল্লাহপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং তিন সন্তানের জনক। তার বড় ভাই, স্থানীয় মিরপুর বাজারের ব্যবসায়ী সাজিদুর রহমান জানান, রোববার বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

25 Oct 26 1NOJOR.COM

কুয়েতে দুর্ঘটনায় নিহত জিয়াউরের মরদেহ ১২ দিন পর ফিরল হবিগঞ্জে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।