Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমে যাবে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গ্যালনপ্রতি ৩ ডলার থেকে ২ ডলারের নিচে নামতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই পোস্টে ট্রাম্প আবারও বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে চাপ তৈরি হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির দাম যে পর্যায়ে উঠেছিল, বর্তমান মূল্য তা ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাইকারি বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। মার্কিন নাগরিকদের ভোগান্তি কমাতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প।

সংকট মোকাবিলায় ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে একটি বড় তেল চুক্তির ঘোষণা দিয়েছেন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, গত শনিবার দুই দেশের মধ্যে নতুন চুক্তি সই হয়েছে। এর আওতায় প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল মজুত থাকা ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। প্রকল্পে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে এবং ভেনেজুয়েলা কর হিসেবে ২০৯ বিলিয়ন ডলারের বেশি পাবে।

08 Sep 26 1NOJOR.COM

ইরান পরাজিত হলে জ্বালানির দাম গ্যালনপ্রতি ২ ডলারের নিচে নামবে বলে ট্রাম্পের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।