Web Analytics

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পাইলট সফলভাবে ইজেক্ট করে প্যারাসুটের সাহায্যে বিমান থেকে বেরিয়ে আসেন এবং তিনি সুস্থ আছেন।

ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে। সামরিক বিমানটি ইয়ালোভা প্রদেশের চিফলিককয় জেলার তাসকোপ্রু শহরের ১৮তম মেইন জেট ঘাঁটির কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি তুরস্কের এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত ছিল বলে জানানো হয়েছে।

পাইলট নিরাপদে বেরিয়ে আসার পর ঘটনাস্থলে মেডিকেল ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ নির্ধারণে বিস্তারিত তদন্ত শুরু করার কথাও জানিয়েছে।

13 Aug 26 1NOJOR.COM

ইয়ালোভায় প্রশিক্ষণ ফ্লাইটে এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।