ইসরাইলের অতিডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গাভিরের পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে অস্ট্রেলিয়া। ভিডিওটিতে দেখা গেছে, ত্রাণবাহী নৌবহরের আটক কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে এবং মন্ত্রী তাদের উত্যক্ত করছেন। এ ঘটনায় অস্ট্রেলিয়া অন্যান্য দেশের মতো তীব্র ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রদূতকে তলব করেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, বেন-গাভিরের পোস্ট করা ছবিগুলো অত্যন্ত বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, অস্ট্রেলিয়া তার কর্মকাণ্ড এবং আটককৃতদের প্রতি ইসরাইলি কর্তৃপক্ষের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানায়। ওং আরও জানান, ফ্লোটিলায় অংশ নেওয়া ১১ জন অস্ট্রেলীয় নাগরিকের মুক্তির জন্য অস্ট্রেলিয়া পুনরায় আহ্বান জানিয়েছে এবং ইসরাইলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে বন্দিদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার তাগিদ দিয়েছে।
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে অস্ট্রেলিয়ার অবস্থান স্পষ্টভাবে জানানো হয়।
বেন-গাভিরের বিতর্কিত ভিডিও নিয়ে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল অস্ট্রেলিয়া
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।