Web Analytics

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ ও ছবি নকল করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও ছড়ানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু কুচক্রী মহল পুরোনো বক্তব্য সম্পাদনা করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করছে। এসব ভিডিওতে দাবি করা হচ্ছে যে, মির্জা ফখরুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন—যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। বিএনপি বলেছে, এই ধরনের প্রচারণা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। দলটি জনগণ, নেতাকর্মী ও এমপি প্রার্থীপ্রত্যাশীদের এসব ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

02 Nov 25 1NOJOR.COM

এআই-নির্ভর ভুয়া ভিডিও ছড়ানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি

Person of Interest

logo
No data found yet!