Web Analytics

ঢাকার ঐতিহ্য ও চলচ্চিত্রের ইতিহাস উদযাপনে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শুরু হয়েছে শনিবার রাজধানীর মধুমিতা সিনেমা হলে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধনী দিনে ঢাকাই চলচ্চিত্রের ৫৮ জন গুণী ব্যক্তিত্ব এবং লায়ন, আজাদ ও মধুমিতা—এই তিনটি ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

জীবিত সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুজাতা, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ এবং অভিনেতা উজ্জ্বল, সোহেল রানা, আলমগীর, খাজা নাঈম মুরাদ ও আজাদ রহমান শাকিল। গীতিকার, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, চিত্রগ্রাহক, পরিচালক ও চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্যও সম্মাননা দেওয়া হয়।

মরণোত্তর সম্মাননা পেয়েছেন পরিচালক আবদুল জব্বার খান, জহির রায়হান, আমজাদ হোসেন, সুভাষ দত্ত ও চাষী নজরুল ইসলামসহ অনেকে। উৎসব উপলক্ষে মধুমিতা সিনেমা হলে দেশের স্মরণীয় ১৩টি চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দেখানো হয় বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

24 Aug 26 1NOJOR.COM

ঢাকা উৎসবে ৫৮ চলচ্চিত্র গুণীজন ও তিন ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ সম্মানিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।