Web Analytics

সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। রোববার সকাল ১১টায় বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। মামলার বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হবে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে আলোচনাকালে মুফতি আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মানহানির মামলা দায়ের করেন। আদালত ২১ এপ্রিল হাজিরার নির্দেশ দিলেও আমির হামজা হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রোববারও তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

17 May 26 1NOJOR.COM

মানহানির মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।