Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুধবার (১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় প্রায় ৫ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পূর্বভাগ নতুন বাজারের সেলিম স্টোরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। ৩২টি ড্রাম থেকে তেল জব্দ করা হয়।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবৈধ মজুদ রোধে সারাদেশে প্রশাসনের অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মো. ফয়সালকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ডিজেল উপজেলা পরিষদ চত্বরে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

02 Apr 26 1NOJOR.COM

নাসিরনগরে অবৈধভাবে মজুদ ৫২০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।