অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, তিনি টেলিগ্রাফ ও পলিটিকোর সাংবাদিকদের বলেছেন, ইসরাইলকে সমর্থন করতে হবে, নতুবা পদত্যাগ করতে হবে। সোমবার এক অভ্যন্তরীণ বৈঠকে ডপফনার জানান, ইসরাইলকে সমর্থন করা প্রতিষ্ঠানটির একটি মূলনীতি। বিষয়টি প্রকাশ্যে আসার পর পলিটিকোর ভেতরে উত্তেজনা দেখা দেয়।
এর আগে পলিটিকোর সাংবাদিকরা নতুন প্রধান সম্পাদক জনাথন গ্রিনবার্গারের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেন, ডপফনার সংবাদমাধ্যমটিকে তার রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য ব্যবহার করছেন। তারা সতর্ক করেন, তার সাম্প্রতিক মতামতমূলক লেখাগুলো পত্রিকার নিরপেক্ষতার সুনাম ক্ষুণ্ন করছে। দ্য জিউইশ ইনসাইডারও জানিয়েছে, কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এসব মতামত পলিটিকোর নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে ভাবমূর্তি নষ্ট করছে।
সম্প্রতি অ্যাক্সেল স্প্রিঙ্গার ডেইলি টেলিগ্রাফ অধিগ্রহণের অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটির সম্প্রসারণ ও সম্পাদকীয় নীতিতে আদর্শিক প্রভাব নিয়ে নতুন করে নজরদারি শুরু হয়েছে। সাংবাদিকদের আশঙ্কা, শীর্ষ পর্যায়ের অবস্থান ইসরাইল-সম্পর্কিত সংবাদ কাভারেজে প্রভাব ফেলতে পারে।
ইসরাইল সমর্থনে বাধ্য করার অভিযোগে অ্যাক্সেল স্প্রিঙ্গার প্রধান নির্বাহী বিতর্কে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।