Web Analytics

হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে সংঘটিত ধর্ষণ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে ওই নারীকে লক্ষ্য করে এই জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। ভিক্টিম বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, এই ন্যক্কারজনক ঘটনা স্বৈরাচারের প্রতিধ্বনি এবং ভোটাধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে নির্যাতনের শিকার হতে হবে—এটি একটি সভ্য রাষ্ট্রে অকল্পনীয়। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে নারীর সম্ভ্রমহানি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে তিনি তিন দফা দাবি জানান—ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, এবং ভিক্টিমের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি দেশের সচেতন নাগরিক, মানবাধিকার ও নারী অধিকার সংগঠন এবং সব রাজনৈতিক দলকে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।

15 Feb 26 1NOJOR.COM

হাতিয়া ধর্ষণ ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।