Web Analytics

নতুন করে সংঘাত তীব্র হওয়ায় জুলাই থেকে ইয়েমেনে অন্তত ৭৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে শনিবার জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। সংস্থাটির ভাষ্য, জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

আইওএম সতর্ক করেছে যে ইয়েমেনের বাস্তুচ্যুতি সংকট দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। লড়াই আরও তীব্র হওয়ায় গত এক সপ্তাহে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে। অনেক পরিবার রাতের বেলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছে এবং তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

এর এক দিন আগে আইওএম জানিয়েছিল, চলতি মাসের শুরু থেকে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে; মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৮ হাজার ৫০০। সংস্থার তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিম উপকূল ও তাইজ অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাইজ সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল; প্রদেশটির বিভিন্ন জেলা থেকে প্রায় ৮ হাজার ৩০০ পরিবার, অর্থাৎ প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

13 Sep 26 1NOJOR.COM

আইওএম বলছে, জুলাই থেকে ইয়েমেনে ঘর ছেড়েছে অন্তত ৭৬ হাজার মানুষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।