Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না। ইরানের বার্তা সংস্থা ইসনাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ পর্যায়ে অর্থনৈতিক চাপ প্রয়োগ করেও ওয়াশিংটন কোনো ফল পাবে না; যেমন তারা যুদ্ধে কিছুই অর্জন করতে পারেনি।

পেজেশকিয়ান বলেন, অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে। তিনি জানান, ইরান এখন পর্যন্ত যেভাবে এই চাপ মোকাবিলা করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন দফার নিষেধাজ্ঞা ঘোষণার পর তিনি এই মন্তব্য করেন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞা অভিযানের ঘোষণা দেন, যার নাম ওয়াশিংটন দিয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’। বেসেন্ট বলেন, এই অভিযানে বিশ্বজুড়ে ইরানের আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করা হবে। তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানও সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

27 Aug 26 1NOJOR.COM

নতুন মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের কথা বললেন পেজেশকিয়ান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।