Web Analytics

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত এই অধিদপ্তরের মাধ্যমে কল্যাণ, চিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিষয়ে রোববার মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সচিব মো. আশরাফুল ইসলাম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনা প্রয়োজন। তিনি গুম, নির্মম হত্যা, দৃষ্টিশক্তি হারানো, পঙ্গুত্ব, মিথ্যা মামলায় সম্পদ হারানো ও দীর্ঘ কারাভোগের শিকারদের কথা উল্লেখ করেন।

সভায় রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সিডিউল-১ সংশোধন করে বিষয়টি মন্ত্রণালয়ের দায়িত্বে অন্তর্ভুক্ত করার আলোচনা হয়। ভুক্তভোগী ও পরিবারের অধিকার এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিকার ও ক্ষতিপূরণবিষয়ক নীতিমালা এবং বাংলাদেশের সংবিধানের আলোকে অধিকার নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসে।

24 Aug 26 1NOJOR.COM

গুম, খুন ও নির্যাতনের শিকারদের সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।