Web Analytics

নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, বর্তমান সরকার আবারও নতুন ফ্যাসিবাদের জন্মের দিকে হাঁটছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে নীলফামারী ডিসি মোড়ে জেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদের সংস্কার কার্যকর না হওয়া পর্যন্ত জনগণকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ আবারও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের উপেক্ষা করে রাষ্ট্রীয় কাঠামো উন্নয়নের চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না বলে সাত্তার জানান। তিনি রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়নে নির্বাচিত প্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কগুলো ঘুরে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে একটি বিক্ষোভ মিছিল শেষ হয়।

02 Aug 26 1NOJOR.COM

নীলফামারীর সমাবেশে সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের দিকে যাওয়ার অভিযোগ জামায়াত নেতার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।