Web Analytics

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। গভর্নর বিষয়টিকে কেবল ব্যাংকিং নয়, রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।

বৈঠকে গভর্নর ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেন এবং ব্যাংক নির্বাহীদের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান। তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) সঠিক তথ্য প্রদানের নির্দেশ দেন। এছাড়া ব্যাংকিং খাতে ঋণপ্রবাহ বাড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ আনছে, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্স স্কিমের আওতায় বিতরণ করা হবে।

গভর্নর আরও জানান, রপ্তানি ও আমদানির তথ্য প্রদানে ভুল ও বিলম্বের কারণে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে আমদানিকৃত পণ্যের দামে তারতম্য দেখা যাচ্ছে, তাই এলসি খোলার আগে গ্লোবাল প্ল্যাটফর্মে দাম যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

10 Jun 26 1NOJOR.COM

ইসলামী ব্যাংকের অস্থিরতা নিয়ে এবিবির উদ্বেগ, ৬০ হাজার কোটি টাকার ঋণপ্যাকেজ আলোচনায়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।