Web Analytics

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছে। মঙ্গলবার নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের পাঠানো বিবৃতিতে সংস্থাটি বলেছে, আলোচনা, গণশুনানি, জনপরামর্শ, অংশীজনের সঙ্গে কার্যকর সংলাপ বা সামাজিক-অর্থনৈতিক প্রভাবের প্রকাশ্য মূল্যায়ন ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিডির মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা ও রাজস্বচাপের অজুহাতে নেওয়া সিদ্ধান্তটি জনস্বার্থবিরোধী এবং অর্থনৈতিক স্থিতিশীলতার অন্তরায়। সংস্থাটি বলেছে, অর্থনীতিতে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় দুই-তৃতীয়াংশ ডিজেল; এটি পরিবহন, কৃষি ও পণ্য সরবরাহের মূল চালিকাশক্তি। মূল্যবৃদ্ধিতে বাস ও পণ্য পরিবহন ভাড়া, কৃষি ও শিল্প উৎপাদন ব্যয় এবং শেষ পর্যন্ত খাদ্য ও নিত্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি রয়েছে।

আইপিডি সাত দফা দাবি দিয়েছে। এর মধ্যে ভবিষ্যৎ মূল্যসমন্বয়ের আগে অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং প্রভাব মূল্যায়ন, শুল্ক-কর-ভ্যাট সাময়িক সমন্বয়, কৃষি সেচ ও গণপরিবহনে লক্ষ্যভিত্তিক ডিজিটাল সহায়তা এবং সৌর সেচ সম্প্রসারণ রয়েছে। সংস্থাটি জ্বালানি খাতের অপচয় ও উচ্চ ক্যাপাসিটি চার্জ পর্যালোচনা এবং নবায়নযোগ্য শক্তি, রেল, নৌপথ ও বৈদ্যুতিক যানবাহনভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনারও আহ্বান জানিয়েছে।

23 Sep 26 1NOJOR.COM

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিলের দাবি আইপিডির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।