Web Analytics

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপির পাঁচ নেতা আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্থানীয় মৎস্যজীবী দল ও জাসাসের সভাপতি রয়েছেন। আহতরা হলেন মো. নজরুল ইসলাম ফকির, জাহিদ হোসেন, নাহিদ হোসেন, নাছির উদ্দীন ফকির ও নাইম হোসেন। তারা প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং পরে পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। আহত জাহিদ হোসেন অভিযোগ করেন, হামলার নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছেলে রায়হান ও ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ আরও কয়েকজন। তিনি দাবি করেন, বিএনপি করার কারণে প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে। তবে নাসির উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, ঘটনাটি সম্পর্কে খবর পাওয়া গেছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

22 Feb 26 1NOJOR.COM

পিরোজপুরের ইন্দুরকানীতে আ.লীগের হামলায় বিএনপির পাঁচ নেতা আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।