Web Analytics

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়া বা ডুসাপের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদুল ইসলাম জিহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল কাইয়ুম মাহির। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি তত্ত্বাবধান করেন ডুসাপের উপদেষ্টা নাজমুল হোসেন জিসান।

নবনির্বাচিত সভাপতি জাহেদুল ইসলাম জিহাদ বলেন, অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে ডুসাপকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে নিতে কাজ করার কথা জানান তিনি। পাশাপাশি পেকুয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথাও বলেন জিহাদ।

সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাহির বলেন, উপকূলীয় পেকুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে আসা অনেক শিক্ষার্থীর সঠিক দিকনির্দেশনা প্রয়োজন হয়। নবীনরা যেন ক্যাম্পাসে এসে পথহারা বা অভিভাবকহীনতায় না ভোগেন, তা নিশ্চিত করতে চান তারা। নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং পেকুয়ার শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে।

26 Sep 26 1NOJOR.COM

ডুসাপের ২০২৬-২৭ সেশনে সভাপতি জিহাদ, সাধারণ সম্পাদক কাইয়ুম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।