Web Analytics

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার, ২২ আগস্ট ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। উপদেষ্টা থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

22 Aug 26 1NOJOR.COM

তথ্যমন্ত্রীর পদ ছেড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।